সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বাকৃবিতে বিএএস-ইউএসডিএ’র যৌথ গবেষণা কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ একাডেমি অব সায়েন্স (বিএএস) ও ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)-এর যৌথ অর্থায়নে গবেষণা সহায়তা কর্মসূচির ৬ষ্ঠ পর্যায়ের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর তত্ত্বাবধানে কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের ফেলো ও সেক্রেটারি অধ্যাপক ডঃ হাসিনা খান এবং বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ডঃ মোঃ সামছুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের ফেলো মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডঃ এএসএম মতিউর রহমান। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফাতেমা-তুজ জোহরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডঃ এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এ কর্মশালায় গবেষক, নীতিনির্ধারক ও অংশীদারদের সমন্বয়ে কাজের পরিকল্পনা, দায়িত্ব বন্টন এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাকৃবির গবেষকরা তাদের মেধা ও নিষ্ঠা দেশের কল্যাণে ব্যয় করবেন বলে আমরা আশাবাদী।”

আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে কৃষি ও বিজ্ঞান খাতের উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং বিভিন্ন অনুষদের শিক্ষক-গবেষকরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বাকৃবিতে বিএএস-ইউএসডিএ’র যৌথ গবেষণা কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫