সংবাদ শিরোনাম ::
পিবিআই ডিআইজির আকস্মিক পরিদর্শন ও মতবিনিময় সভা ময়মনসিংহে
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরের ডিআইজি (পূর্বাঞ্চল) মোঃ সায়েদুর রহমান রবিবার ২৪ আগস্ট ময়মনসিংহ জেলা কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি জেলার তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় ডিআইজি সায়েদুর রহমান মামলার তদন্ত কার্যক্রমের গুণগত মান, সময়োপযোগী নিষ্পত্তি এবং জনমুখী সেবার মানোন্নয়নে কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল ভিত্তি হচ্ছে “সঠিক ও নিরপেক্ষ তদন্ত”। তাই তদন্ত কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আন্তরিকতা বজায় রাখতে হবে।
পরে তিনি তদন্তাধীন গুরুত্বপূর্ণ মামলাগুলোর ডকেট পর্যালোচনা করেন এবং দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
















