সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গফরগাঁওয়ে দখল-চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নে দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার শেখভিটা এলাকায় বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মহিষমাতান বাজারে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের অভিযোগ, নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রধান ওরফে লালু মেম্বার এবং তার ছোট ভাই আনিসুর রহমান শামীম এলাকায় দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এতে সাধারণ জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং রাজনৈতিক দলের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে লালু মেম্বার ও শামীম এলাকার নিরীহ মানুষদের জিম্মি করে রাখছে। তারা ভয়ভীতি দেখিয়ে এলাকায় দখলবাজি ও চাঁদাবাজি চালাচ্ছে। সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। প্রশাসনের হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

প্রতিবাদ কর্মসূচিতে সাবেক ছাত্র নেতা আবুল কাসেম, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, পাগলা কৃষকদলের সাবেক সহ সভাপতি ইব্রাহিম প্রধানসহ স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

স্থানীয়রা আরও জানান, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গফরগাঁওয়ে দখল-চাঁদাবাজির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ১২:৪৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫