সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর সিনথিয়া (৭) নামের এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জিআরপি ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, নিহত সিনথিয়া সালটিয়া গ্রামের রুবেল মিয়ার মেয়ে। শিশুটির মা সুমি বেগম স্টেশন এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয়ভাবে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সিনথিয়া মায়ের সঙ্গেই বসবাস করতো। বুধবার বিকেল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্টেশন সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গফরগাঁওয়ে নিখোঁজের একদিন পর ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫