সংবাদ শিরোনাম ::
ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৮:২০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এ সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সফরকালে জাম কামাল খান বাংলাদেশি প্রতিপক্ষ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা খোঁজা হবে বলে জানা গেছে।
















