সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তোফায়েল আলম ভূঁইয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) জেলা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লা মুন্নার সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সদস্য খসরু আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শরিফুল আলম সবুজ প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের সংকটময় মুহূর্তে এই সংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে থেকে আত্মত্যাগ ও সংগ্রামের দৃষ্টান্ত স্থাপন করেছে।

তারা বলেন,‎ স্বেচ্ছাসেবক দল দেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দলের সংকট-সংগ্রামের দিনগুলোতে স্বেচ্ছাসেবক দল সাহসিকতার সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গেছে। আগামী দিনে গণতন্ত্র রক্ষা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা অগ্রসৈনিক হয়ে কাজ করে যাবে।

এই কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দল, সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৯:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫