সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা ৫ দিনের রিমান্ডে

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যাত্রাবাড়ী থানার আসাদ হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত এই আদেশ দেন।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, “এই হত্যাকাণ্ডে নাসির উদ্দিন সাথীর জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। মাইটিভির দায়িত্বশীল পদে থেকে তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এবং তা প্রচার করেছেন। এতে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী উৎসাহিত হয়ে হত্যাকাণ্ডে মেতে ওঠে। যাত্রাবাড়ীর চৌরাস্তায় আসাদুল হক বাবু হত্যায় সাথী ছাড়াও আরও যাদের সম্পৃক্ততা আছে, তাদের বিষয়ে তথ্য জানতে রিমান্ড প্রয়োজন।”

রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী নাসির উদ্দিন সাথীকে নির্দোষ দাবি করে রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রোববার (১৭ আগস্ট) রাতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর গুলশান থানার নিজ বাসা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫