সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে নিয়েছে আওয়ামী লীগ সরকার, বিএনপির প্রিন্স

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে। পাবলিক পরীক্ষায় গণপাশ ও উত্তরপত্রে অতিরিক্ত নম্বর প্রদানের কারণে জিপিএ-৫ এর বাম্পার ফলন হলেও প্রকৃত মেধা যাচাই সম্ভব হয়নি।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী স্কুল এসোসিয়েশন (নন-এমপিও) এর নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রিন্স বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে দিবস ও অনুষ্ঠানভিত্তিক কার্যক্রম চালু হওয়ায় শিক্ষার্থীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য আবারও পড়াশোনাভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করা জরুরি। তিনি আরও জানান, বিএনপি জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে ক্ষমতায় এলে অভিজ্ঞ, যোগ্য ও মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী শিক্ষা কমিশন গঠন করবে।

তিনি বলেন, “২৪ জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা সাহসী ভূমিকা রেখেছে। নির্বাচনের রোডম্যাপ আগামী রমজানের আগে ঘোষণা করা হবে। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও স্বার্থান্বেষী মহল দেশ-বিদেশ থেকে ষড়যন্ত্র করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।”

আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর নির্ভর করছে। জন প্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার প্রতিষ্ঠা করাই এ সময়ের মূল দাবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারী স্কুল এসোসিয়েশন চেয়ারম্যান অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন মহাসচিব হযরত আহমেদ সাকিব। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ জেলার বিভিন্ন শিক্ষক প্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে নিয়েছে আওয়ামী লীগ সরকার, বিএনপির প্রিন্স

আপডেট সময় : ০৭:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫