সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গফরগাঁওয়ে বিএনপির সাবেক আহবায়কের বাড়িতে অগ্নিকাণ্ড, ভস্মীভূত হলো মুক্তিযোদ্ধার স্মৃতিচিহ্ন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামে বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম নাজমুল হকের বাড়িতে আগুন লেগে রান্নাঘরসহ দুটি ঘরের পাঁচটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা তালাবদ্ধ ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ঘরের আসবাবপত্র, মূল্যবান কাগজপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, কারণ ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।

মরহুম নাজমুল হকের ছোট ছেলে অ্যাডভোকেট নাদিমুল হক নাদিম বলেন, “সবচেয়ে কষ্ট হচ্ছে বাবার স্মৃতিচিহ্নগুলো হারিয়ে গেছে। কোটি টাকা দিয়েও এ ক্ষতি পূরণ হবে না।” খবর পেয়ে তিনি ও বড় ভাই সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বাড়িতে এসে পোড়া অবস্থা দেখে হতবাক হয়ে যান।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে গফরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান, প্রতিটি রুমের সব মালামাল পুড়ে গেছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এ ঘটনা ঘটতে পারে। গফরগাঁও থানার ওসি মোঃ বাচ্চু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৯ এপ্রিল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গফরগাঁওয়ে জনসভা শেষে মরহুম নাজমুল হকের এ বাড়িতে এসে বিশ্রাম নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গফরগাঁওয়ে বিএনপির সাবেক আহবায়কের বাড়িতে অগ্নিকাণ্ড, ভস্মীভূত হলো মুক্তিযোদ্ধার স্মৃতিচিহ্ন

আপডেট সময় : ০৯:২৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫