সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শাহবাগে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মোঃ রাকিব হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর প্রথম গুম, শারীরিক নির্যাতন, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় ও মানবাধিকার হরণের প্রতিবাদে রাজধানীর শাহবাগে ঝাড়ু মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচেতন নাগরিক সমাজের ব্যানারে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। গুম, মিথ্যা মামলা ও ভিডিও প্রকাশের মাধ্যমে চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক ভিডিও গতকাল প্রকাশ পায়। অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেছেন, ভিডিওটি জোরপূর্বক তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে আনিশা বলেন, জানে আলম অপু এতিম ও অসহায় এক তরুণ, যার বাবা-মা কেউ নেই। দেশের জন্য কাজ করার মানসিকতা ছিল তার একমাত্র শক্তি। গ্রেপ্তারের আগে সারারাত তাকে অজ্ঞাত স্থানে রেখে মানসিক অত্যাচার করা হয়। পরে ভিডিও ক্লিপ কেটে-ছেঁটে জোড়া দিয়ে প্রচার করা হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, এতদিন ভিডিওটি প্রকাশ করা হয়নি কেন এবং হঠাৎ করে এখন প্রকাশের উদ্দেশ্য কী। তার দাবি, অপুকে একজন রাজনৈতিক নেতা তুলে নিয়ে যান, এবং কোথায়, কিভাবে রাখা হয়েছে—এর সব প্রমাণ তার কাছে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

শাহবাগে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আপডেট সময় : ০১:২৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫