সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় তালগাছের ডাল কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় তালগাছের ডাল কাটতে গিয়ে ফিরোজ মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে উপজেলার কাচিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মিয়া পাড়াগাঁও গ্রামের মৃত গুঞ্জন আলী সরকারের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাচিনা গ্রামের জায়নাল আবেদীন ওরফে বুলবুল তার পুকুরপাড়ের তালগাছের শুকনো ডাল কাটার জন্য দৈনিক চুক্তিতে ফিরোজ মিয়াকে কাজে নেন। বেলা সাড়ে ১২টার দিকে ফিরোজ মিয়া গাছে উঠে রশি দিয়ে নিজেকে বেঁধে ডাল কাটতে থাকেন। এ সময় কাটা ডালের একটি অংশ ঝাঁপিয়ে পড়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে গাছের ওপর ঝুলে থাকেন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে প্রায় ২০ ফুট উঁচু থেকে মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াসিম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মাজার হাড় ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে তালগাছের ডাল পড়ে তিনি মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভালুকায় তালগাছের ডাল কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০১:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫