সংবাদ শিরোনাম ::
ভালুকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি যাত্রীর মৃত্যু
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবু সাঈদ (৩২) নামে এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত আবু সাঈদ নীলফামারী সদরের লক্ষ্মীচাপ গ্রামের আজিজুর রহমানের ছেলে।
দুর্ঘটনাটি ঘটে সোমবার (১১ আগস্ট ২০২৫) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজিরবাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি ভালুকার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সিএনজিটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন যাত্রী আবু সাঈদ। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
















