সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ‘সালামী মঞ্চে’দেয়াল নির্মাণ বন্ধ করল প্রশাসন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমালোচনার মুখে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের ‘সালামী মঞ্চের’ চারপাশে দেয়াল নির্মাণের কাজ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকালে মঞ্চের চারপাশে ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়। পরে জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম সাংবাদিকদের মোবাইলে বার্তা পাঠিয়ে কাজ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়াল নির্মাণের কারণে মাঠের খোলামেলা দৃশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলায়ও সমস্যা হতো। সন্ধ্যায় দেখা যায়, শ্রমিকরা ইটগুলো তুলে গর্তে মাটি ভরাট করছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জায়গাটিতে অনেকেই গাড়ি পার্কিং করায় ছোট দেয়াল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে জনমনে প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত থেকে সরে আসা হয়।

মাঠে খেলতে আসা যুবক মেহেদী হাসান বলেন, “বারবার ইটের গাঁথুনি দিয়ে মাঠটিকে আবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে; যা মোটেও কাম্য নয়। মাঠটি শুরু থেকে যেমন ছিল, তেমনই থাকা উচিত।”

ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কামাল আল আজাদ বলেন, “মাঠে দেয়াল তৈরির অপতৎপরতা বন্ধ করতে হবে; না হলে আমরা বসে থাকব না।”

সুজন ময়মনসিংহ মহানগর শাখার সহসভাপতি তৌহিদুজ্জামান ছোটন বলেন, “উন্মুক্ত মাঠে বাউন্ডারি দিয়ে সৌন্দর্য নষ্ট করা যাবে না। এখানে প্রধানমন্ত্রীসহ অনেকেই গার্ড অব অনার নিয়েছেন। নিরাপত্তার দোহাই দিয়ে মাঠে ইটের গাঁথুনি দেওয়া ঠিক হবে না।”

জেলা প্রশাসক জানান, “এটা সালামী মঞ্চ। ভুল করে উঁচু করে ফেলেছে, সরিয়ে নিতে বলেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ‘সালামী মঞ্চে’দেয়াল নির্মাণ বন্ধ করল প্রশাসন

আপডেট সময় : ১১:২২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫