সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় মুর্শেদ আলমের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগে’র প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভালুকা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (০৮ আগস্ট ২০২৫) বিকেল ৫ টায় ভালুকা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মুহাম্মদ মুর্শেদ আলমের বিরুদ্ধে উত্থাপিত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সালাহউদ্দিন আহমেদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “গত বছরের ৫ আগস্ট থেকে মুর্শেদ আলমের নেতৃত্বে ভালুকা উপজেলা বিএনপি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি ভালুকায় একটি ছুরিকাঘাতের ঘটনায় মুর্শেদ আলমের নাম জড়ানোর চেষ্টা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িত জান্নাত ও আসিফ নামে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।” সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সব সময় সন্ত্রাস, মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, এবং মুর্শেদ আলম দলীয় শৃঙ্খলা বজায় রাখতে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছেন।

সংবাদ সম্মেলনে দলীয় নাম ব্যবহার করে যারা অবৈধ কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করেছেন, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরা হয়। একইসঙ্গে মিথ্যা প্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অন্যথায় দলীয় ও আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের ফকির, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম হারিজ, স্বেচ্ছাসেবক দলের নেতা কায়সার আহমেদ, যুবদলের নেতা আল আদিন টুটুল, মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা, ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইদুল হাসান মৃদুলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ভালুকায় মুর্শেদ আলমের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগে’র প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫