সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে চাঁদাবাজির ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টায় রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শাখা সভাপতি আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন প্রচার ও মিডিয়া সম্পাদক মূঈনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও আসন্ন ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী খায়রুল আহসান মারজান।

মারজান বলেন, “তুহিনকে হত্যা শুধু একজন সাংবাদিককে নয়, গণমাধ্যমের স্বাধীনতাকেও হত্যা করার চেষ্টা। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, আর ক্ষমতাসীনদের আশ্রয়ে বেড়ে ওঠা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” তিনি অভিযোগ করেন, দেশে খুন, ধর্ষণ, গুম, চাঁদাবাজি ও মাদকের বিস্তার ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী নীরব এবং বিচার বিভাগ নিষ্ক্রিয়। এর দায়ভার আইন উপদেষ্টাকেও নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, “অরাজকতা ও জুলুমের বিরুদ্ধে আদর্শবাদী ছাত্রসমাজকে সোচ্চার হতে হবে। শুধু সুশৃঙ্খল প্রতিবাদ নয়, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ার সংগ্রামে সক্রিয় হতে হবে।” তিনি দাবি করেন, মিডফোর্ডে দিবালোকে পাথর মেরে হত্যার সুষ্ঠু বিচার না হওয়ায় এই নৃশংসতার ধারাবাহিকতা চলছে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনসূরুল হক শান্ত, প্রকাশনা ও দফতর সম্পাদক সাদমান সাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আফজাল হোসাইন সিয়ামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

সাংবাদিক হত্যার প্রতিবাদে ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫