সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

“সাংবাদিক সমাজ ও প্রতিবাদী জনতা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে”

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখা। শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর শহরের ডিআইটি জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “জনসমাগমপূর্ণ স্থানে একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে। সাংবাদিক সমাজ ও প্রতিবাদী জনতা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”

তিনি আরও বলেন, “তুহিন হত্যাকাণ্ড দেখিয়ে দিয়েছে দেশ এখন সন্ত্রাসী চাঁদাবাজদের দখলে। এদের ও তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে প্রতিহত করা না গেলে কেউ রেহাই পাবে না।” তিনি অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সামশুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম ও শহর শাখার সভাপতি কবির হোসেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে তুহিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

“সাংবাদিক সমাজ ও প্রতিবাদী জনতা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে”

আপডেট সময় : ০৮:১৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫