ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড বৃহস্পতিবার (০৭ আগস্ট ২০২৫) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-বার।
তিনি পুলিশ সদস্যদের ইস্যুকৃত কিট সামগ্রী পরিদর্শন করেন এবং তা কিট রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখেন। এ সময় তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, “পুলিশ বাহিনীর ড্রেস রুলস্ মেনে চলা, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিচ্ছন্নতা রক্ষা এবং শৃঙ্খল জীবনযাপন পুলিশ সদস্যদের নৈতিক দায়িত্ব।” তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নিয়মিত এ ধরনের কিট প্যারেড পুলিশের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং পেশাদারিত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে কর্মকর্তারা জানান।















