সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গাজীপুরে সাংবাদিক হত্যায় ইসলামী আন্দোলনের তীব্র ক্ষোভ

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান।

তিনি বলেন, ফুটপাতে কারা চাঁদাবাজি করে তা সবাই জানে। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা স্পষ্ট। অবিলম্বে এদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করে বলেন, আগের দিনই গাজীপুরে সদর থানার কাছে সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসীরা নির্মমতা চালিয়েছে। প্রশাসন সেই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে তুহিনকে এমনভাবে প্রাণ দিতে হতো না। সরকারের আচরণে মনে হচ্ছে, সন্ত্রাস ও চাঁদাবাজদের কাছে তারা অসহায়।

তিনি আরও বলেন, আমরা দাবি জানাচ্ছি—এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও সংগঠনকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাজীপুরের চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ এবং পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যার সঙ্গে চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা নেই। কলগার্ল দিয়ে ব্ল্যাকমেইলিংয়ের একটি চক্রের সন্ত্রাসীরা এক ব্যক্তিকে আঘাত ও ধাওয়া করছিল। এ সময় ঘটনাটি ভিডিও করায় তুহিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

নিহতের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনায়ও দেখা গেছে, ঘটনার দিন তিনি চাঁদাবাজি সংক্রান্ত কোনো ভিডিও বা রিপোর্ট প্রকাশ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গাজীপুরে সাংবাদিক হত্যায় ইসলামী আন্দোলনের তীব্র ক্ষোভ

আপডেট সময় : ১২:২৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫