সংবাদ শিরোনাম ::
গফরগাঁওয়ে বজ্রপাতে ডেকোরেশন ব্যবসায়ীর মৃত্যু
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রপাতে আশরাফুল ইসলাম সরকার (২৮) নামের এক ডেকোরেশন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম ওই গ্রামের মোহাম্মদ কামাল উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৪টার দিকে আশরাফুল ইসলাম বৃষ্টির মধ্যে অটোরিকশায় করে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছে রিকশা থেকে নামার সঙ্গে সঙ্গেই বজ্রপাতের শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
















