সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য, শীর্ষ তালিকায় দাপট

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশি শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। একাধিক বিভাগে শীর্ষস্থান দখল করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করেছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে দেখা যায়, উসুলুদ্দিন বিভাগে শীর্ষ ১১ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি। উচ্চ মাধ্যমিক (সানাভিয়া) পর্যায়েও শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন ৬ জন বাংলাদেশি শিক্ষার্থী। আরবি সাহিত্য (আদাবি) শাখায় সেরা দশের মধ্যে ছয়টি স্থান দখল করেন বাংলাদেশের শিক্ষার্থীরা—যা প্রবাসে শিক্ষায় বাংলাদেশের এক গৌরবময় বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে গত ২৬ জুলাই ফলাফল প্রকাশের পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

সানাভিয়া স্তরে শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন—৩য় স্থান: মোহাম্মদ আকরাম হোসাইন (নাটোর) – ৯৪.৬৩%, ৪র্থ: সাদিকুর রহমান সাফওয়ান (সিলেট) – ৯৪.৪৮%, ৫ম: আশরাফুল ইসলাম – ৯২.৯৯%, ৬ষ্ঠ: মুহিউদ্দীন আব্দুল কাদের (রাজশাহী) – ৯২.৩৯%, ৭ম: আতহার আলী (চাঁদপুর) – ৯২.৩৯%, ৯ম: মোহাম্মদ ইমরান আহমদ ফিরদাউস (সিলেট) – ৯১.৯৪%।

উসুলুদ্দীন ধর্মতত্ত্ব বিভাগে যাঁরা শীর্ষস্থানে আছেন—৩য়: উম দি রকিব, ৪র্থ: মুহাম্মদ শরিফ আহমদ, ৭ম: মুহাম্মদ আমিনুল ইসলাম, ৮ম: মুহাম্মদ আইয়ুব আলী, ৯ম: মুহাম্মদ হাফিজুল হক, ১০ম: মুহাম্মদ নোমান আহমদ, ১১তম: মুহাম্মদ সাঈদুল গফফার।

তাফসির বিভাগের চতুর্থ বর্ষে ৩য় স্থান: মুহাম্মদ ওয়ালি উল্লাহ, ৬ষ্ঠ: হাবিবুল হাসান নাবিল।

উসুলুদ্দীন আকিদা বিভাগ চতুর্থ বর্ষে: ৪র্থ: গোলাম রাব্বানী চৌধুরী, ৬ষ্ঠ: মুহাম্মদ জুনায়েদ বিন সাঈয়েদ, ৯ম: সাজ্জাদ হোসাইন।

উসুলুদ্দীন হাদিস বিভাগ চতুর্থ বর্ষে: ১ম: বশিরুদ্দিন শাহ, ৪র্থ: মুহাম্মদ মাহফুজ আলী।

তৃতীয় বর্ষে: ১ম: মাহবুব আলম, ৬ষ্ঠ: রেদওয়ান হাসান রাকিন, ৭ম: মুহাম্মদ মাহফুজুর রহমান।

তাফসির বিভাগের তৃতীয় বর্ষে: ৪র্থ: মাসুম বিল্লাহ গোলজার, ৯ম: ইয়াকুব বিন ইসহাক।

উসুলুদ্দীন আকিদা তৃতীয় বর্ষে: ৫ম: জুবায়ের আহমদ।

উসুলুদ্দীন দ্বিতীয় বর্ষে প্রথম স্থান যৌথভাবে অর্জন করেছেন মুহাম্মদ ইয়াসিন আরাফাত রাফে ও মুহাম্মদ শাকিল ইজতেহাদ সিফাত। দ্বিতীয়: নাজমুল ইসলাম মুহাম্মদ, সপ্তম: মুহাম্মদ নাঈমুর রহমান, অষ্টম: আহমদ বিন মুহাম্মদ উসমান।

ফলাফলে আরও দেখা যায়, শীর্ষ তালিকায় ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ইরাকের শিক্ষার্থীরাও রয়েছেন, তবে বাংলাদেশিদের সংখ্যাধিক্য ও শীর্ষস্থান সকলের নজর কাড়ে।

বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সাধারণ সম্পাদক এস.এম. ফকরুল ইসলাম এই সাফল্যে বলেন—“আল-আজহারের মতো ঐতিহাসিক প্ল্যাটফর্মে আমাদের শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রম দিয়ে দেশের নাম উজ্জ্বল করেছে। এই অর্জন আমাদের চোখে জল এনে দেয়—আনন্দের জল, গর্বের জল, স্বপ্নপূরণের জল।”

তিনি আরও বলেন, “তারা আজ শুধু নিজেদের নয়, বাংলাদেশের পতাকাকেও সম্মানের আসনে বসিয়েছে। বিশ্বমঞ্চে ইসলামি শিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীরা যে জায়গায় পৌঁছাতে পারে, আজকের এই ফলাফল তার জীবন্ত প্রমাণ। আমরা ইত্তিহাদ-এর পক্ষ থেকে তাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য, শীর্ষ তালিকায় দাপট

আপডেট সময় : ০১:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫