সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনার শিকার সাবেক এমপি লুৎফুর রহমান কাজল

আইবি অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে ওমরাহ পালনকালে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন কক্সবাজার-০৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

৬ আগস্ট বিকেল সাড়ে ৭টার দিকে ইয়ানবু শহর থেকে পবিত্র মদিনায় ফেরার পথে তার বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টি ৭ আগস্ট নিজের ফেসবুক পেজে একটি পোস্টে নিশ্চিত করেন তিনি।

পোস্টে লুৎফুর রহমান কাজল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। গতকাল ইয়ানবু থেকে মদিনা ফেরার পথে আমাদের বহনকারী গাড়িটি ১৪০ কিলোমিটার গতিতে চলাকালে নিয়ন্ত্রণ হারায় এবং মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হয়। সৌদি পুলিশের আন্তরিক সহায়তা এবং হাইওয়ে ডাক্তাদের প্রাথমিক চিকিৎসায় আমরা তাৎক্ষণিক সাড়া পাই। আমার নাতি সম্পর্কের আলমগীরের স্ত্রী ও দুই শিশুসহ আমরা সকলে আল্লাহর অশেষ রহমতে নিরাপদে রয়েছি।’

তিনি আরও জানান, ‘দুর্ঘটনার পর চৌফলদন্ডীর মরহুম আলী আহমদের ছেলে রিয়াদ, মিঠাছরির ফরিদসহ স্থানীয় কয়েকজন প্রবাসী নিজস্ব গাড়িতে আমাদের মদিনার আবাসস্থলে পৌঁছে দেন।’

ঘটনায় তার বহনকারী শক্তিশালী ‘নিশান পেট্রোল V8’ গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও তিনি ও তার পরিবারের সদস্যরা গুরুতর হতাহতের হাত থেকে রক্ষা পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

সৌদি আরবে সড়ক দুর্ঘটনার শিকার সাবেক এমপি লুৎফুর রহমান কাজল

আপডেট সময় : ০১:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫