সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল গ্রেপ্তার, তিন মামলায় রিমান্ড আবেদন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকা উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস দমন আইনে মোট তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে একটি মামলায় স্থানীয় নেতা তোফাজ্জল হত্যার অভিযোগ রয়েছে।

র‍্যাব-১ এর একটি দল গতকাল শনিবার (২ আগস্ট ২০২৫) রাজধানীর উত্তরা এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। ওই রাতেই তাকে ভালুকা মডেল থানায় নিয়ে আসা হয় বলে নিশ্চিত করেছেন ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির।

গ্রেপ্তারের পর রবিবার (৩ আগস্ট) তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলাগুলোর তদন্তে রিমান্ড মঞ্জুরের বিষয়ে আদালত শুনানি গ্রহণ করবে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভালুকায় আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল গ্রেপ্তার, তিন মামলায় রিমান্ড আবেদন

আপডেট সময় : ০৫:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫