সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত বেড়ে ৫

শাহাব উদ্দিন তুহিম
  • আপডেট সময় : ০৭:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর জানা গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

নিহতরা হলেন—অটোরিকশা চালক হাবিব উল্লাহ (৫০), যাত্রী রেনু আরা (৪৫), তার বোন আসমা আরা (১৩) এবং রেনু আরার দুই শিশু সন্তান আশেক উল্লাহ (৩) ও আতা উল্লাহ (১ বছর ৬ মাস)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, অটোরিকশাটি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে রামু যাওয়ার পথে রশিদনগরের রেলক্রসিং অতিক্রমের সময় ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে অটোরিকশাটি আটকে কিছুদূর ঠেলে নিয়ে যায়, ফলে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় দপ্তর জানিয়েছে, দুর্ঘটনাস্থলে নিয়মিত কোনো গেটম্যান নেই। সেখানে ‘নিজ দায়িত্বে পারাপার’ সংক্রান্ত একটি সতর্কতা সাইনবোর্ড ছিল। তবু দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী এবং সহকারী নির্বাহী প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত বেড়ে ৫

আপডেট সময় : ০৭:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫