সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার নারী ও শিশুসহ নিহত ৪

শাহাব উদ্দিন তুহিম
  • আপডেট সময় : ০৬:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামু উপজেলায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রশিদনগর ইউনিয়নের পানিরছড়া-ভারুয়াখালী রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটোরিকশাটি রশিদনগর এলাকা অতিক্রম করছিল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ৮১৩ নং পর্যটক এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ট্রেনের সামনে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই চালকসহ চারজন নিহত হন। নিহতদের মধ্যে দুজন নারী, একজন শিশু ও অটোরিকশাচালক রয়েছেন। চালকের নাম হাবিবুল্লাহ (৪২) বলে জানা গেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে সবার পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘ’টনার পর উদ্ধার কাজ পরিচালনা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে, ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানিয়েছেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর সাড়ে ১২টায় ছেড়ে যায়। রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থল রেলক্রসিংটিতে কোনো গেটম্যান বা সংকেত ব্যবস্থায় ত্রুটি ছিল, যার ফলে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তারা দ্রুত নিরাপদ রেলক্রসিং স্থাপনের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার নারী ও শিশুসহ নিহত ৪

আপডেট সময় : ০৬:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫