সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গফরগাঁওয়ে ট্রেনে ওঠার সময় যুবকের পা বিচ্ছিন্ন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন মাছুম বিল্লাহ (২৯) নামের এক যুবক। শুক্রবার (০১ আগস্ট ২০২৫) দুপুর ১২টার দিকে ঘটনার সময় তার বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত মাছুম বিল্লাহ হালুয়াঘাট উপজেলার কাউচিয়া এলাকার মোঃ ওয়ালী উল্লাহর ছেলে বলে জানা গেছে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই গোলাম কিবরিয়া জানান, দুপুরে মহুয়া কমিউটার ট্রেনে উঠতে গেলে ভারসাম্য হারিয়ে পড়ে যান মাছুম। ট্রেনের চাকায় কাটা পড়ে তার বাঁ পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার পপি বলেন, “রেলওয়ে পুলিশের সহায়তায় আমরা আহত যুবককে হাসপাতালে পাই। তার পা হাঁটু থেকে বিচ্ছিন্ন ছিল। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়।”

স্থানীয়দের ভাষ্য মতে, ট্রেনে ওঠার সময় আরও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ছিল। এমন দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষের আরও নজরদারি প্রয়োজন বলেও দাবি করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গফরগাঁওয়ে ট্রেনে ওঠার সময় যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৪:৫৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫