সংবাদ শিরোনাম ::
রাজধানীতে চলন্ত গ্রামীণ ট্রাভেলস বাসে আগুন, যাত্রীদের উদ্ধার করলেন স্থানীয়রা
মোঃ রাকিব হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৩৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

মধ্যরাতে রাজধানীর শনিরআখড়া এলাকায় চলন্ত অবস্থায় গ্রামীণ ট্রাভেলসের একটি এসি বাসে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন মুহূর্তেই বাসের ভেতরে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার পর চালক দ্রুত গাড়ি থামান। তবে গাড়ির দরজা-জানালা আটকে যাওয়ায় অনেক যাত্রী আটকে পড়েন। খবর পেয়ে আশপাশের স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের দরজা ও জানালা ভেঙে যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন।
তারা জানান, বাসের ভিতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল, এবং চিৎকার শুনেই উদ্ধার কার্যক্রম শুরু করেন তারা। এ পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
















