সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে ‘জুলাই স্মারক গ্রন্থ’ উন্মোচন, ইতিহাস ও আত্মত্যাগের সাহসী দলিল

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায় “জুলাই গণঅভ্যুত্থান”-এর স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে ইতিহাস তুলে ধরতে ময়মনসিংহে উন্মোচন করা হয়েছে ‘জুলাই স্মারক গ্রন্থ’।

বৃহস্পতিবার (৩১ শে জুলাই ২০২৫) বিকেলে নগরীর ঐতিহাসিক টাউন হলের ‘জুলাই চত্বর’ মুক্ত মঞ্চে ‘জুলাই স্মৃতি সংসদ’-এর আয়োজনে এই গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই স্মৃতি সংসদের সভাপতি কামরুল হাসান মিলন। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার সোহরোয়ার্দী হোসেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশে রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে এক দুর্দমনীয় ছাত্র-তরুণদের প্রতিরোধ। এই আন্দোলনের শহীদরা শুধু ব্যক্তি ছিলেন না, বরং তারা হয়ে উঠেছিলেন স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তচিন্তার প্রতীক।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই অধ্যায় অবহেলিত ছিল, বিকৃত ইতিহাসের আড়ালে চাপা পড়ে ছিল সত্য। ‘জুলাই স্মারক গ্রন্থ’ প্রকাশ সেই বিস্মৃত অধ্যায়কে নতুন করে মূল্যায়নের এক সাহসী পদক্ষেপ।

অনুষ্ঠানে শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ এবং শহীদ মাহিনের পিতা জামিল হোসেন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই গ্রন্থ প্রকাশ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সাহস, আদর্শ ও ইতিহাস হস্তান্তরের প্রতীক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ময়মনসিংহে ‘জুলাই স্মারক গ্রন্থ’ উন্মোচন, ইতিহাস ও আত্মত্যাগের সাহসী দলিল

আপডেট সময় : ১১:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫