সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মেধা ও মননের সম্মাননা—ময়মনসিংহ সদরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ সদর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আয়োজিত হলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বুধবার (৩০ জুলাই, ২০২৫) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৩১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

জাপানি পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (SEDP) প্রকল্পের আওতায় এ আয়োজন করে সদর উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। তিনি বলেন, “শুধু মেধাবী হলেই চলবে না, একজন মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। এজন্য পরিবারে শিক্ষার্থীদের নিয়মিতভাবে মানসিক ও নৈতিক দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া সোহেলী।

বক্তব্য দেন মহাকালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন সাকির, ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক, হাজী ওসমান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাকাডেমিক সুপারভাইজার নারায়ণ চন্দ্র দাস।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা কলেজ, ভোকেশনাল কলেজ ও মাদ্রাসার (আলিম) পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নির্বাচিত হন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে মুহূর্তগুলোকে স্মরণীয় করে তোলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

মেধা ও মননের সম্মাননা—ময়মনসিংহ সদরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১২:০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫