সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

৩৯ বছর পর কেবি কলেজে চালু হলো মানবিক শাখা — ভর্তি কার্যক্রম শুরু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ময়মনসিংহের কেবি কলেজে অবশেষে মানবিক শাখা চালু হয়েছে। নতুন এই শাখায় শুরুতে ২০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই ২০২৫) সকাল থেকে কলেজে মানবিক শাখার ভর্তি কার্যক্রম শুরু হয়। এতে কলেজ ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দেয় আনন্দ-উচ্ছ্বাস।

জানা গেছে, এর আগে গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার উপসচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত এক অনুমতিপত্রে ৬টি শর্ত সাপেক্ষে মানবিক শাখা খোলার অনুমোদন দেওয়া হয়। গতকাল (২৯ জুলাই) ডাকযোগে কলেজ কর্তৃপক্ষ এই চিঠি হাতে পায়।

উল্লেখ্য, কেবি কলেজটি ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা চালু থাকলেও এতদিন কলেজটিতে মানবিক শাখা চালু হয়নি। ফলে শিক্ষার্থীদের একটি বড় অংশ এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল।

কলেজের অধ্যক্ষ ড. এম আতাউর রহমান বলেন, “মানবিক শাখা না থাকায় আমরা সব সময় একটি অপূর্ণতা অনুভব করতাম। তিন মাস আগে আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করি। সরকার মানবিক শাখা চালুর অনুমতি দিয়ে আমাদের পূর্ণতা দিয়েছে। এই শাখার চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা উপকৃত হবেন।”

বর্তমানে কলেজটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় প্রায় ১,৭০০ শিক্ষার্থী রয়েছে। সেখানে পাঠদান করছেন ৩১ জন শিক্ষক। প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় রয়েছেন ৭ জন কর্মকর্তা এবং ১৯ জন কর্মচারী।

অধ্যক্ষ জানান, নতুন শাখা চালুর ফলে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে, এবং সে অনুযায়ী শিক্ষক নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

৩৯ বছর পর কেবি কলেজে চালু হলো মানবিক শাখা — ভর্তি কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৮:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫