সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই আন্দোলন’ নিয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনাসভা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই আন্দোলনকেন্দ্রিক বুদ্ধিবৃত্তিক প্যানেল ডিসকাশন’। জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় নবীন শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা অংশ নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

আলোচনায় শিক্ষার্থীরা মুখস্ত নির্ভর শিক্ষাব্যবস্থার পাশাপাশি স্কিলভিত্তিক শিক্ষা চালুর প্রয়োজনীয়তার কথা বলেন। তারা মনে করেন, আইটি, কৃষি ও অন্যান্য বাস্তবমুখী ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হলে শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবে এবং বেকারত্বের হারও কমবে।

প্যানেল ডিসকাশনে অংশ নিয়ে ছাত্রছাত্রীরা মানবিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, দক্ষ শিক্ষক নিয়োগ ও কার্যকর শিক্ষানীতির প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে জুলাই আন্দোলন সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং তাদের দৃষ্টিভঙ্গি জানার জন্যই এ প্যানেল ডিসকাশনের আয়োজন।” তিনি আরও বলেন, “যেকোনো বিপ্লব তখনই সফল হয়, যখন জনগণের সক্রিয় সমর্থন থাকে। জুলাই আন্দোলনের সফলতাও এসেছে ছাত্র ও জনগণের একাত্মতায়।”

তিনি শিক্ষার্থীদের দেশের ইতিহাস পড়ার আহ্বান জানিয়ে বলেন, “জুলাই আন্দোলনের চেতনা যদি আমরা হৃদয়ে ধারণ না করি, তাহলে এর লক্ষ্য ও উদ্দেশ্য বিফল হয়ে যেতে পারে।”

ডিসকাশনে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, জুলাই আন্দোলনে শহীদ সাগরের পিতা, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই আন্দোলন’ নিয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনাসভা

আপডেট সময় : ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫