সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ফেসবুকে প্রেম, এরপর বিয়ে—দেড় মাস সংসার করে বুঝলেন নববধূ ‘পুরুষ’

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেসবুকে প্রেম, এরপর বিয়ে—সবই ঠিকঠাক চলছিল। কিন্তু দেড় মাস পরই প্রকাশ পেল চাঞ্চল্যকর তথ্য: নববধূ আসলে একজন পুরুষ! রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান শান্ত (২৫) ও কথিত নববধূ ‘সামিয়া’ ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমে জড়ান। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত ৭ জুন শান্তর বাড়িতে এসে ওঠেন সামিয়া। পরে পরিবারের সম্মতিতে তাদের বিয়েও হয়। শুরু হয় দাম্পত্য জীবন।

কিন্তু এরপর থেকেই শুরু হয় রহস্য। শান্ত জানান, বিয়ের পর তার নববধূর আচরণ ছিল সন্দেহজনক। ঘনিষ্ঠতা এড়ানোর অজুহাতে সে বলতো, “আমি অসুস্থ, ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছেন।” এসব বিষয়ে পরিবারে মনোমালিন্য বাড়তে থাকে।

পরিবার ও স্থানীয়দের সন্দেহে সামিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে তার প্রকৃত পরিচয় প্রকাশ পায়। জানা যায়, সামিয়ার প্রকৃত নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, “সে এমন নিখুঁতভাবে ছদ্মবেশ ধারণ করেছিল যে আমরা বুঝতেই পারিনি সে একজন পুরুষ। আমরা সরল মনে তাদের বিয়ে দিয়েছিলাম। এখন তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি।”

এদিকে মো. শাহিনুর রহমান ওরফে সামিয়া মোবাইলে আইবি নিউজকে বলেন, “শান্তর সঙ্গে যা করেছি সেটা অন্যায় হয়েছে। এটা আমার করা ঠিক হয়নি। তবে আমার হরমোনজনিত সমস্যা আছে। নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে।”

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ফেসবুকে প্রেম, এরপর বিয়ে—দেড় মাস সংসার করে বুঝলেন নববধূ ‘পুরুষ’

আপডেট সময় : ১০:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫