সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ঘোষণা এলো ২০২৬ সালের দাওরায়ে হাদীস পরীক্ষার সময়সূচি ও নিবন্ধন কার্যক্রম

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষার সময়সূচি ও নিবন্ধন কার্যক্রমের ঘোষণা দিয়েছে দেশের কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সংস্থার অফিস ব্যবস্থাপক মুফতি অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার স্থায়ী কমিটির ৬৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইনশা-আল্লাহ আগামী দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হবে সোমবার, ১৩/১৪ শাবান ১৪৪৭ হিজরি, অর্থাৎ ২ ফেব্রুয়ারি ২০২৬। পরীক্ষা শেষ হবে বৃহস্পতিবার, ২৩/২৪ শাবান ১৪৪৭ হিজরি, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ২০২৬। শুক্রবার ৬ ফেব্রুয়ারি কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এছাড়া নিবন্ধন কার্যক্রম শুরু হবে ২০ সফর ১৪৪৭ হিজরি, ১৫ আগস্ট ২০২৫ থেকে। অন্যান্য বছরের মতো এবারও অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট মাদরাসাগুলোর এডমিনদের https://hems.alhaiatululya.org ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করতে বলা হয়েছে।

নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে—

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য: ৬০০ টাকা

অনিয়মিতদের জন্য: ৭০০ টাকা

বিলম্ব ফি যুক্ত হলে যথাক্রমে ৭০০ ও ৮০০ টাকা

এর সঙ্গে ১% অনলাইন সার্ভিস চার্জ যুক্ত হবে।

নিবন্ধনের সাধারণ সময় চলবে ২০ সফর থেকে ২০ রবীউল আউওয়াল পর্যন্ত এবং বিলম্ব ফিতে নিবন্ধনের সুযোগ থাকবে ২১ রবীউল আউওয়াল থেকে ৩০ রবীউল আউওয়াল পর্যন্ত।

প্রত্যেক পরীক্ষার্থীকে নিজ নিজ মাদরাসায় নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে। ফরমে মুহতামিম বা নাজিমে তালিমাতের স্বাক্ষর ও সিল আবশ্যক। মাদরাসার দায়িত্বপ্রাপ্ত এডমিন ফরম যাচাই করে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন।

পরীক্ষা কেন্দ্র ও নিয়ন্ত্রকদের বিষয়ে জানানো হয়েছে— গত বছরের মতো এবারও ৩১২টি মারকায (পরীক্ষাকেন্দ্র) বহাল থাকবে। আগের বছরের মতোই মাদরাসাগুলো সেই মারকাযেই পরীক্ষা দিতে পারবে। নতুন মারকাযের আবেদন করতে হলে সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন নিতে হবে। একই নিয়মে মারকায পরিবর্তনের আবেদনও গ্রহণযোগ্য হবে।

নেগরান ও মুমতাহিনদের ক্ষেত্রে সিদ্ধান্ত অনুযায়ী— পূর্ববর্তী বছর যাঁরা নিযুক্ত ছিলেন, তাঁদের বহাল রাখা হয়েছে। তবে প্রত্যেককে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে তথ্য আপলোড করতে হবে। প্রয়োজনে নতুনদের আবেদনও গ্রহণ করা হবে। নতুন কোনো মাদরাসা যদি এবার দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশ নেয়, তাহলে মাদরাসার নাম অনলাইনে দাখিল করতে হবে এবং সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদনের প্রমাণপত্রও আপলোড করতে হবে।

আল-হাইআতুল উলয়া কর্তৃপক্ষ সময়মতো নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য দেশের সব মাদরাসা প্রশাসন এবং দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ঘোষণা এলো ২০২৬ সালের দাওরায়ে হাদীস পরীক্ষার সময়সূচি ও নিবন্ধন কার্যক্রম

আপডেট সময় : ০৫:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫