সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নান্দাইলে কিশোরী পোশাক শ্রমিককে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক কিশোরী পোশাক শ্রমিককে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) ভুক্তভোগীর বাবা নান্দাইল মডেল থানায় চার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—উপজেলার গাংগাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৫), মোঃ মমিন উদ্দিন (২৩), মোঃ জাহাঙ্গীর আলম (২৪) ও মোঃ শাকিল মিয়া (২৩)।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। কাজের সূত্রে তার সঙ্গে মামুন মিয়ার পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে কারখানা থেকে ছুটি শেষে মামুন মিয়া ও তার তিন সহযোগী ভুক্তভোগীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে একটি অটোরিকশায় তুলে নেন। পরে কৌশলে তাকে গাংগাইল ইউনিয়নের উন্দাইল এলাকার একটি কলা বাগানে নিয়ে যাওয়া হয়।

সেখানে মামুন, মমিন ও জাহাঙ্গীর পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসময় শাকিল মিয়া সহযোগিতা করেন।

ভুক্তভোগী কিশোরী বলেন, ‘রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা বলে তারা আমাকে কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আমি বাধা দিলে আমাকে মারধর করে।’

মেয়েটির বাবা বলেন, ‘আমি খুব গরিব মানুষ। আমার মেয়েটা গার্মেন্টসে চাকরি করে সংসার চালায়। এখন ওর জীবনে বড় ক্ষতি হয়ে গেল। আমি এর বিচার চাই। মামলার পর আসামিরা আমাকে হুমকি দিচ্ছে।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নান্দাইলে কিশোরী পোশাক শ্রমিককে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

আপডেট সময় : ০৭:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫