সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

হতাহতদের তালিকা ও পরীক্ষায় গড়িমসি: গায়েবানা জানাজা ও বিক্ষোভে ফেটে পড়লেন শিক্ষার্থীরা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে গড়িমসি এবং এইচএসসি পরীক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সকাল ১০টার দিকে নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে জড়ো হয়ে তারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ‘শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই’, ‘ছাত্র হত্যা বন্ধ করো’, ‘দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের বিচার চাই’—ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আন্দোলনে অংশ নেয় আনন্দ মোহন কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, রয়েল মিডিয়া কলেজ, নটর ডেম কলেজ, কমার্স কলেজসহ নগরীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাইলস্টোন কলেজের দুর্ঘটনার পরও সরকার হতাহত ও নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। তারা দাবি জানান, অবিলম্বে সঠিক নাম-ঠিকানা ও পরিচয়সহ বিস্তারিত তালিকা প্রকাশ করতে হবে।

একইসঙ্গে রাষ্ট্রীয় শোকের দিনে গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, “রাত তিনটায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে উপহাস করা হয়েছে। এটি শিক্ষার্থীদের প্রতি চরম অবজ্ঞা ও দায়িত্বহীনতার পরিচয়।”

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা মিছিলসহকারে টাউন হল চত্বরে গিয়ে পুনরায় বিক্ষোভ করেন এবং সেখানে প্রতীকীভাবে শিক্ষা উপদেষ্টার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী নেতারা জানান, “শিক্ষা উপদেষ্টার বিবেক মৃত বলেই আমরা এই গায়েবানা জানাজার আয়োজন করেছি। দায়িত্বশীল পদে থেকে যিনি শিক্ষার্থীদের দুর্দশা অনুধাবন করতে ব্যর্থ, তার পদে থাকার ন্যূনতম নৈতিক অধিকার নেই।”

উল্লেখ্য, গতকাল সোমবার (২১ জুলাই) ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন স্থানে প্রতিবাদ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

হতাহতদের তালিকা ও পরীক্ষায় গড়িমসি: গায়েবানা জানাজা ও বিক্ষোভে ফেটে পড়লেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৯:৪৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫