সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, আদর্শ নগরী গঠনে গুরুত্বারোপ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির নবগঠিত সমন্বয় সভা মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, চার জেলার জেলা প্রশাসক, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর অপরাধ ও মাদক প্রতিরোধ, যৌন হয়রানি ও ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ময়মনসিংহ-জামালপুর বাস চালু করার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতি মোঃ মোখতার আহমেদ বলেন, “আপনাদের সম্মিলিত সহযোগিতা থাকলে ময়মনসিংহকে একটি আদর্শ নগরীতে পরিণত করা সম্ভব।” তিনি আরও জানান, ২৪ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ এবং জুলাই অভ্যুত্থানের স্মৃতি উদযাপনের উদ্যোগ নেওয়া হবে।

সভায় শম্ভুগঞ্জ ব্রিজের টোল প্লাজা পুনরায় চালুর বিষয়ে প্রেরিত মন্ত্রণালয়ের প্রস্তাবও আলোচনা হয়। সকলেই একবাক্যে এর বিরোধিতা করেন এবং বলেন, টোল পুনরায় চালু হলে জনগণের মধ্যে সরকারের ওপর অনাস্থা তৈরি হতে পারে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বলেন, “পুলিশ জনগণের আস্থার প্রতীক। আমাদের লক্ষ্য কথা নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা।” তিনি ধর্ষণ প্রতিরোধে মসজিদের ইমামদের শুক্রবারের খুতবায় সচেতনতামূলক বার্তা দেওয়ার আহ্বান জানান।

সভাপতি সকলের প্রতি আহ্বান জানান, দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করলে ময়মনসিংহ একটি শান্তিপূর্ণ ও উন্নত বিভাগ হিসেবে গড়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ময়মনসিংহে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, আদর্শ নগরী গঠনে গুরুত্বারোপ

আপডেট সময় : ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫