সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জেলা উন্নয়ন সমন্বয় সভায় কার্যক্রমে গতি আনতে ডিসির নির্দেশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রবিবার (২০ জুলাই ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম।

সভায় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জানান, ডেঙ্গু প্রতিরোধে উপজেলার জনগণকে সচেতন করতে বিশেষ বার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে এবং সব স্বাস্থ্য অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, যানজট নিরসনে শহরের বিভিন্ন রাস্তা সংস্কার করা হচ্ছে এবং সিএনজি অটোরিকশা চলাচলে রোড প্ল্যান বাস্তবায়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময় চলছে। মেছোয়া বাজারের ফুটপাত দখলমুক্ত রাখতে আনসার নিয়োগের উদ্যোগ গ্রহণ করে বাজার কমিটিকে চিঠি দেওয়া হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে রোড ডিভাইডার, স্পিড ব্রেকার রঙ করা এবং জেব্রা ক্রসিং স্থাপন কাজ চলমান রয়েছে।

এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০২৫-২৬ মৌসুমে উৎপাদন বাড়াতে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন উফশী ধান, নারিকেল ও লেবুর চারা, মরিচ বীজ, তাল ও গ্রীষ্মকালীন শাকসবজি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলাভিত্তিক এসব বরাদ্দ কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, প্রত্যেক দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে এবং সঠিকভাবে পালন করতে হবে। সমন্বয়হীনতার কারণে কোনো প্রকল্প বা কাজ যেন ব্যর্থ না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, সিভিল সার্জন মোঃ ছাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

জেলা উন্নয়ন সমন্বয় সভায় কার্যক্রমে গতি আনতে ডিসির নির্দেশ

আপডেট সময় : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫