সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আজ যাত্রাবাড়ীতে পালিত হবে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫

শাহাব উদ্দিন তুহিম
  • আপডেট সময় : ১০:৩৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর যাত্রাবাড়ীতে আজ (সোমবার, ২১ জুলাই) পালিত হচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫’। ঐতিহাসিক জুলাই চব্বিশের গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম সমাজের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করছে সরকার।

ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন প্রধান সড়কে বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে বিভিন্ন আয়োজন। অনুষ্ঠানটির আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের অন্যতম ঘাঁটি। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম সমাজের আত্মত্যাগ ও সাহসিকতা আজকের প্রজন্মের জন্য গৌরবময় ঐতিহ্য হয়ে উঠেছে।”

দিনব্যাপী আয়োজনে থাকছে শহিদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ, নেতৃত্বদানকারী ব্যক্তিদের অভিজ্ঞতা বর্ণনা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রামাণ্য গল্প, হামদ-নাত, কবিতা আবৃত্তি ও নাশিদ পরিবেশনা। প্রদর্শিত হবে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত দুইটি তথ্যচিত্র—‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারসহ সরকারের উপদেষ্টা, সচিব, লেখক, শিল্পী ও গবেষকসহ সমাজের বিশিষ্টজনেরা।

বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যায় উপস্থাপিত হবে একটি প্রতিরোধ ও পুনর্জাগরণভিত্তিক প্রতীকী ড্রোন শো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আজ যাত্রাবাড়ীতে পালিত হবে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫

আপডেট সময় : ১০:৩৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫