সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে র‍্যাব-১৪’র পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-১৪, ময়মনসিংহ সিপিএসসি কোম্পানির পৃথক দুটি সফল অভিযানে মোট ৪০ (চল্লিশ) কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যান, মাদক বিক্রির নগদ অর্থ এবং চারজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।

প্রথম অভিযানটি পরিচালিত হয় রবিবার ২০ জুলাই ২০২৫ বিকাল আনুমানিক ৩টা ৪০ মিনিটে। র‍্যাব-১৪ এর একটি বিশেষ আভিযানিক দল ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় আনোয়ার আলী (৪৩) ও মোঃ সুমন মিয়া (২৬) নামে দুই মাদক কারবারিকে ২৫ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যান এবং দুটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।

এর কিছু সময় পর, একইদিন বিকাল আনুমানিক ৫টা ৫ মিনিটে র‍্যাব-১৪ এর আরেকটি দল কান্দানিয়া এলাকার চাঁন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মোঃ মোস্তফা (৩৫) ও মোঃ সাব্বির হোসেন প্রবীণ (২৪) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে ১৫ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৯,০০০ টাকা সহ আটক করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ৪০ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান।

র‍্যাব-১৪ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ময়মনসিংহে র‍্যাব-১৪’র পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫