সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় গাঁজা-হিরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, চোরাই মোটরসাইকেলসহ আরেকজন আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেলে উপজেলার ধামশুর নজরের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভালুকার ধামশুর গ্রামের মৃত আবু সাইদের ছেলে উজ্জ্বল এবং ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত খোরশেদের ছেলে রবি।

পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও পাঁচ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে, একইদিন উপজেলার থানার মোড় এলাকায় পুলিশের স্থাপন করা একটি চেকপোস্ট থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কোনাপাড়া গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে মো. কাজল মিয়াকে (৩০) আটক করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদক ও চোরাচালান বিরোধী তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ভালুকায় গাঁজা-হিরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, চোরাই মোটরসাইকেলসহ আরেকজন আটক

আপডেট সময় : ০৯:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫