সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গফরগাঁওয়ে মোবাইল কোর্টের অভিযানে মাদকসহ দু’জন আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) রাত ৮:৩০টার দিকে গফরগাঁওয়ের বুধিয়া মার্কেটের পেছনে চামড়া গুদামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযানে লাইসেন্সধারী দেশি মদের দোকানদার জাহানারা আহমেদের দোকানে অনুমোদনবিহীন বিদেশি মদ ও গাঁজা বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় দোকান থেকে দেশি মদ পরিবহনকারী মাসুদ রানা সেলিম (স্থানীয়ভাবে পরিচিত ‘ফতুয়া গায়ে’) কে হাতেনাতে আটক করা হয়।

অন্যদিকে, অনুমোদন ছাড়াই মদ সেবনের সময় মোঃ ফাহাদ নামে একজনকে আটক করা হয়। মোবাইল কোর্ট তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

আটককৃত মাসুদ রানা সেলিমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গফরগাঁও থানায় একটি মামলা রুজু করে তাকে থানায় প্রেরণ করা হয়েছে।

প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, এ ধরনের নিয়মিত তৎপরতা চালু থাকলে এলাকায় মাদকের অপব্যবহার অনেকাংশে কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

গফরগাঁওয়ে মোবাইল কোর্টের অভিযানে মাদকসহ দু’জন আটক

আপডেট সময় : ১২:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫