সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গাছের লাকড়ি কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল আরব আলীর

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বজ্রপাতে আরব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেল ৪টার দিকে উপজেলার জামিরাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরব আলী ভালুকা উপজেলার কংশরকুল গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে আরব আলী বাড়ির পাশে একটি কাটা গাছের লাকড়ি কুড়াতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু বলেন, আমরা এখনো বজ্রপাতে নিহত হওয়ার কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের প্রকোপ বেড়ে গেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গাছের লাকড়ি কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল আরব আলীর

আপডেট সময় : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫