সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

তারাকান্দায় পরীক্ষা শেষে ও এম আর শিট পূরণ, দুই শিক্ষক আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দায় এইচএসসি পরীক্ষা শেষে অফিস কক্ষে বসে ওএমআর শিট পূরণ করার অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুরে তাদের আটক করা হয়।

ঘটনাটি ঘটেছে ১৩ জুলাই তারাকান্দা উপজেলার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে। সিসি ক্যামেরার ফুটেজে পরীক্ষার পর ওএমআর শিট পূরণ করতে দেখা যায় দুই শিক্ষককে। পরে ঘটনার সত্যতা স্বীকার করেন অভিযুক্তরা।

আটককৃতরা হলেন—কলেজটির পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জয়নাল আবেদীন খোকা ও গণিত বিভাগের প্রভাষক মোঃ হাবিবুর রহমান।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার পর অফিস কক্ষে বসে ওএমআর শিট পূরণ করেন দুই শিক্ষক। বিষয়টি সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পর তারা অপরাধ স্বীকার করেন।

তিনি আরও জানান, “অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। বরখাস্তের প্রস্তাবও পাঠানো হয়েছে।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ টিপু সুলতান বলেন, “আটককৃত দুই শিক্ষক বর্তমানে থানায় হেফাজতে রয়েছেন। অভিযোগ দায়ের হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এবং উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

তারাকান্দায় পরীক্ষা শেষে ও এম আর শিট পূরণ, দুই শিক্ষক আটক

আপডেট সময় : ১২:০০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫