সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তি, পিরোজপুরে পুলিশ সদস্য প্রত্যাহার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য মাসুদ রেজা পিরোজপুর আদালতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

ঘটনার সূত্রপাত গত বুধবার রাতে। গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রা ও সমাবেশ কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও দেখার পর রাত ১১টার দিকে জেলা জজ আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন কনস্টেবল মাসুদ রেজা। এতে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে তাকে ঘেরাও করে।

এ বিষয়ে পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক জানান, মাসুদ রেজার মন্তব্যে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পড়লে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি এবং বিষয়টি পুলিশ সুপারকে জানাই।

পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসেরের নির্দেশে অভিযুক্ত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তি, পিরোজপুরে পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট সময় : ১১:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫