সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে চোরাই লেগুনাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ জেলার গৌরীপুরে অভিযান চালিয়ে একটি চোরাই লেগুনা গাড়িসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে রায়েরগঞ্জ বাজার এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

এই সফল অভিযানটি পুলিশ সুপার কাজী আখতার উল আলম-এর সার্বিক দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অভিযানটি নেতৃত্ব দেন জেলা ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম এবং সংগীয় ফোর্স।

গ্রেপ্তারকৃতরা হলেন:

১। মোঃ শাকিল মিয়া (২৫), পিতা: মোঃ আবু বক্কর, সাং: বড়কান্দী নাগিবপাড়া, জাজিরা, শরীয়তপুর। বর্তমানে আমবাগিচা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-তে বসবাসরত।

২। মোঃ সালাউদ্দিন (৪২), পিতা: মোঃ শাহজাহান বেপারী, সাং: বড় দুলালী, গৌরনদী, বরিশাল। বর্তমানে বন্ডাবপাড়া, কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় বসবাসরত।

৩। মোঃ রাসেল মিয়া (৩০), পিতা: মোঃ ইনছান আলী, সাং: খামার সিংজানী, গৌরীপুর, ময়মনসিংহ। বর্তমানে একইভাবে বন্ডাবপাড়া, কেরানীগঞ্জে বসবাসরত।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে চোরাই গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত। চক্রটির অন্য সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানে উদ্ধারকৃত চোরাই লেগুনা গাড়িটি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ময়মনসিংহে চোরাই লেগুনাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫