সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজির ওপর জোর দিতে হবে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদরাসায় আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা চর্চার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়ায় শাহচান্দ আউলিয়া মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা বহির্বিশ্বের উপযোগী হয়ে উঠবে এবং দেশে-বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। ডাক্তার, প্রকৌশলী, গবেষক, তথ্যপ্রযুক্তিবিদসহ বিভিন্ন পেশায় মাদরাসা শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে। ইসলাম ধর্মকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানসমৃদ্ধ বিশ্বে উপস্থাপনেও এটি সহায়ক হবে।

সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ সাইফুদ্দিন খালিদ। এতে ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সরোয়ার আলম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসা ও হজরত শাহচান্দ আউলিয়া (রহ.) মাজার জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা। পরিদর্শনকালে তিনি বলেন, “আমি অতি আধুনিকতার বিরুদ্ধে। কারণ মাদরাসা আলেম, মোহাদ্দেস ও মোফাসসির তৈরির কেন্দ্র। এসব না থাকলে মাদরাসা একসময় সাধারণ স্কুল-কলেজ হয়ে যাবে। আমাদের ইসলামী ঐতিহ্য রক্ষায় মাদরাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “যে আরবি ও ইংরেজি দুই ভাষাতেই দক্ষ, সে ডলার হিসেবে বেতন নিতে পারে। আমরা চাই, এই মাদরাসা থেকে ভালো আলেম তৈরি হোক, যারা সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে ভূমিকা রাখবে।”

নীতিনৈতিকতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “সরকার ঘরে ঘরে পুলিশ দিতে পারবে না। তাই আগে নিজেকে ভালো করতে হবে, এরপর অন্যরাও বদলাবে। আমি নিজে ঘুষ খাই না, কেউ আমার সামনে ঘুষ খেলে সঙ্গে সঙ্গে তাকে বদলি করে দেব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজির ওপর জোর দিতে হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০১:০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫