সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জমি নিয়ে বিরোধে মাকে বাড়িতে ঢুকতে দিল না ছেলে, দাবি করলেন ‘জীবনের জন্য হুমকি’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৩০৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ শহরের কাজীর মোড়ে নিজের জীবনের জন্য হুমকি দাবি করে মা বিলকিস আক্তারকে নিজের বাড়িতে ঢুকতে দিচ্ছেন না মোস্তাফিজুল ইসলাম সৌরভ নামের এক ছেলে। সোমবার (১৪ জুলাই) দুপুর ১১টার পর এই ঘটনা ঘটে। বৃদ্ধা মা বিলকিস আক্তার বাড়ির নিচতলার সিঁড়ির গেটের তালা খুলে দোতলায় যেতে না পেরে সেখানে বসে থাকেন রাত ৮টা পর্যন্ত।

জানা যায়, বিলকিস আক্তারের স্বামী কাজীর মোড়ে ১০ শতক জমিতে বাড়ি নির্মাণ করেন প্রায় ৩০ বছর আগে। স্বামীর মৃত্যুর পর ওই বাড়ির মালিকানায় বিলকিস আক্তার ও তার তিন সন্তান অংশীদার হন। কিন্তু ছেলে মোস্তাফিজুল ইসলাম বাড়ির সম্পূর্ণ মালিকানা দাবি করেন। মা ও বোনেরা তা না মানায় পারিবারিক বিরোধ শুরু হয়।

বিলকিস আক্তার জানান, “আজ রোজা আছি। বেলা ১১টা থেকে বসে আছি। আমার স্বামীর স্মৃতির এই বাড়িতে আমি শেষ জীবন কাটাতে চাই। কাগজে-কলমে আমার মালিকানাই এখন সবচেয়ে বেশি। কিন্তু আমার ছেলে আমাকে ঢুকতে দিচ্ছে না। বড় মেয়েও এলে তাকেও ঢুকতে দেওয়া হয়নি।”

বড় মেয়ের স্বামী চিকিৎসক আবুজার গাফফার জানান, “আমার শ্যালক এর আগেও শাশুড়িকে মারধর করেছেন, মামলাও হয়েছে। ২০২৩ সালে আমার স্ত্রী ও শ্যালিকা তাদের অংশ মায়ের নামে লিখে দেন। এখন তিনি প্রায় ৭০ শতাংশের মালিক, অথচ বাড়িতে ঢুকতে পারছেন না।”

অভিযোগ স্বীকার করে ছেলে মোস্তাফিজুল ইসলাম বলেন, “বাড়ি নিয়ে মারামারি ও চাঁদাবাজির মামলা আছে। আমাকে হত্যাচেষ্টা করা হয়েছিল। তাই মা এখন আমার জীবনের জন্য হুমকি। আদালতের নির্দেশে তিনি বড় বোনের জিম্মায় আছেন। বাড়িতে থাকলে পুনরায় সহিংসতা হতে পারে, এজন্যই তাকে ঢুকতে দিচ্ছি না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

জমি নিয়ে বিরোধে মাকে বাড়িতে ঢুকতে দিল না ছেলে, দাবি করলেন ‘জীবনের জন্য হুমকি’

আপডেট সময় : ১০:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫