সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে বিএনপির গ্রাফিতি ও গণসংগীত কর্মসূচির উদ্বোধন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিকে ঘিরে ময়মনসিংহে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীতের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই ২০২৫) দুপুরে নগরীর টাউন হল মোড়ে বিভাগীয় বিএনপির উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাবলু, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক একে এম মাহবুবুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বলেন, “আমরা জাতীয়তাবাদী দল ২৪ এর গণঅভ্যুত্থানকে বুকে ধারণ করি। শোক ও বিজয়ের আবহকে একত্র করে আমরা জুলাই-আগস্ট মাসকে স্মরণীয় করে রাখতে এই কর্মসূচি গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বহু মত ও পথের রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে এসেছে। আমরা সেই ধারা বজায় রাখতে চাই।”

এ সময় তিনি রাজনৈতিক শিষ্টাচার রক্ষা ও ভদ্রতা বজায় রেখে মতপ্রকাশের আহ্বান জানিয়ে বলেন, “রাজনীতিতে অশোভন আচরণ, অশ্লীল বাক্য কিংবা চরিত্র হননের সংস্কৃতি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। রাজনীতির মাঠে শালীনতা ও পারস্পরিক সম্মানবোধ বজায় রাখা আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন ও নানা স্লোগান সংবলিত গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। বিএনপির নেতারা জানান, পুরো জুলাই-আগস্টজুড়ে এ ধরনের সৃজনশীল ও রাজনৈতিক কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে বিএনপির গ্রাফিতি ও গণসংগীত কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ১২:৪২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫