সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আমেরিকা থেকে ফিরেই গ্রেপ্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হিমু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমেরিকা থেকে দেশে ফিরেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তারেক শামস খান হিমু। সোমবার ভোরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরে তাকে টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তারেক শামস খান হিমু টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের বাসিন্দা ও মৃত হুমায়ুন খানের ছেলে। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তারেক শামস খান হিমুর বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন আমেরিকায় আত্মগোপনে ছিলেন। সোমবার ভোরে দেশে ফিরলে বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকের পর থানায় খবর দেয়।

পরে নাগরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আমেরিকা থেকে ফিরেই গ্রেপ্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হিমু

আপডেট সময় : ০৮:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫