সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

‘বেঈমানি হবে না, শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে’: চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্পষ্ট ভাষায় জানিয়েছেন— শহীদদের রক্তের সঙ্গে কোনো বেঈমানি হবে না। শহীদদের যে স্বপ্ন ছিল, তা এই জাতির হাত ধরেই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই বিপ্লবের শহীদদের’ স্মরণে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা কোনো ক্ষতিপূরণের জন্য নয়, বরং বৈষম্যবিরোধী একটি বাংলাদেশ গড়ার জন্য তাদের তাজা প্রাণ উৎসর্গ করেছেন। শহীদদের সেই আত্মত্যাগের মূল্য কখনো বৃথা যাবে না।”

শহীদ পরিবারের দীর্ঘদিনের ক্ষোভের বিষয়ে তাজুল ইসলাম বলেন— “বিশ্বের সবচেয়ে জটিল বিচারগুলোর মধ্যে গণহত্যার বিচার অন্যতম। তারপরও আমরা মাত্র ৬ মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে পেরেছি। এই মামলায় আগামী ২৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ করা হবে, যা সরাসরি সম্প্রচারিত হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের মতো কলঙ্কিত বিচার ট্রাইব্যুনাল করবে না। আমাদের প্রসিকিউশন টিম কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত হবে না। আওয়ামী লীগ কোটি কোটি টাকা দিয়েও এই টিমকে কিনতে পারবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

‘বেঈমানি হবে না, শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে’: চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম

আপডেট সময় : ১১:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫