সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

তারাকান্দায় বাস-পিকআপ সংঘর্ষে চালকের মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোপালপুর বাজারে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাম পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও একজন, যাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, “বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়দের দাবি, সড়কে যান চলাচলের বেহাল অবস্থার পাশাপাশি বেপরোয়া গতিই এমন দুর্ঘটনার জন্য দায়ী।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

তারাকান্দায় বাস-পিকআপ সংঘর্ষে চালকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫